বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
4987

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের হেলপার মোঃ আশরাফুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। সে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। বুধবার দুপুর ২টায় উপজেলার ঝাড়বাড়ী-চেংঠী সড়কে শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের করবুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাক্টরের চাকা পামচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের হেলপার নিহত ও দুই জন আহত হন। বীরগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ নিহত আশরাফুলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here